• Home

  • About Us

About Us

About Shahmub Jewel


শাহমুব জুয়েল একজন কথাসাহিত্যিক ও গবেষক, যিনি সাহিত্যচর্চার মাধ্যমে সমাজ, ইতিহাস ও মানবজীবনের গভীর সত্য অনুসন্ধান করে চলেছেন। ০৯ জানুয়ারি ১৯৮৫ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে তাঁর জন্ম।

তিনি লিটলম্যাগ ‘বর্ণিল’-এর সম্পাদক হিসেবে নবীন ও প্রাজ্ঞ লেখকদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ—বহুমাত্রিক লেখালেখির মাধ্যমে তিনি সমকালীন সাহিত্যধারায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

শিক্ষকতা ও সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে তিনি নিয়মিতভাবে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় কবিতা, গল্প, গবেষণা প্রবন্ধ ও কলাম লিখছেন। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে।

বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই লেখকের সাহিত্যজগৎ চিন্তা, অনুভূতি ও গবেষণার এক সমন্বিত প্রকাশ।